Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

‘টুম্পা সোনা’ গানে রিসেপশনে নাচলেন অনির্বাণ ও রুদ্রনীল, দেখে নিন সেই ভিডিও

টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর, অনির্বাণ ভট্টাচার্য অবশেষে বিয়েটা সেরেই ফেললেন। ২৬ শে নভেম্বর বলা

‘টুম্পা সোনা’ গানে রিসেপশনে নাচলেন অনির্বাণ ও রুদ্রনীল, দেখে নিন সেই ভিডিও

টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর, অনির্বাণ ভট্টাচার্য অবশেষে বিয়েটা সেরেই ফেললেন। ২৬ শে নভেম্বর বলা নেই কওয়া নেই হঠাৎই বিয়ে সেরে ফেললেন নিজের দীর্ঘদিনের পুরনো প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে। কোন প্রকার ধুমধাম না করেই কেবল বড় ও বউ পক্ষের পরিবারের উপস্থিতিতেই বিয়ে করলেন। এমনকি বিয়ের পোশাক ছিল অতি সামান্য। লাল পঞ্জাবি ও লাল শাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়েটা সারলেন অনির্বাণ ও মধুরিমা।

ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন দুজনে। নিজের বিয়ের দিনও একেবারে সাধারণ সাজে ধরা দেন নব বর-বধূ। কোন ডিজাইনার পোশাক, হেভি মেকআপ নয় ও সোনার গয়না ছাড়াই রিসেপশনে একেবারে বাঙালিয়ানা সাজে ধরা দিলেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী। স্ত্রীর পাশাপাশি অনির্বাণ একেবারে সাধারণ পোশাক পরেছিলেন। একটা সাদা পাঞ্জাবী নীল শালে নজর কাড়লেন তিনি। রিসেপশনে উপস্থিত ছিল হাতেগোনা কয়েকজন আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধব। মাত্র ১০০ জন অতিথি আমন্ত্রিত ছিল। রিসেপশনের দিন দেখা যায় সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী, অনুপম রায়,সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, পরমব্রত ও তাঁর গার্লফ্রেন্ড, কাঞ্চন মল্লিক প্রমুখকে। তবে অনির্বাণের বিয়েতে সবথেকে বেশি নজর কাড়লেন সৃজিত মুখার্জী। খোকার রিসেপশনে নাচে গানে মেতে উঠেছিলেন সৃজিত।

আরও পড়ুন: “ড্রাগ নিও না কেউ” বলা ভারতী এখন জেলে! হাসির রোল নেট দুনিয়ায়!

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনির্বাণের রিসেপশনের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একসাথে জমিয়ে নাচ করছেন সৃজিত, রুদ্রনীল ও অনির্বাণ। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলার জনপ্রিয় ট্রেন্ডিং গান ‘টুম্পা’। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। চলুন দেখে নিন সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment