Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

‘লক্ষ টাকার মালিক হয়েও বাড়িতে নেই চাল-ডাল, খাবার আসে শ্বশুরবাড়ি থেকে’! সামনে এল ‘কিপটে’ ইমন চক্রবর্তীর সংসারের গোপন তথ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘লক্ষ টাকার মালিক হয়েও বাড়িতে নেই চাল-ডাল, খাবার আসে শ্বশুরবাড়ি থেকে’! সামনে এল ‘কিপটে’ ইমন চক্রবর্তীর সংসারের গোপন তথ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হতে দেখা গিয়েছিল জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী এবং তার স্বামী নীলাঞ্জন ঘোষকে। তবে দুজন একত্রিত ভাবে আসার পরেই সঞ্চালিকা রচনা ব্যানার্জী তাদের সংসার নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। যার ফলাফল হিসেবে উঠে আসে বেশ কিছু গোপন তথ্য। যা জানতে পেরে বেজায় চমকে গিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ।

প্রসঙ্গত গায়িকা ইমন চক্রবর্তী জানিয়েছেন তিনি একেবারেই মন দিয়ে সংসার করতে পারেননা, যে কারণে বিয়ের পর থেকে আজ পর্যন্ত মাত্র দুইবার তিনি রান্নাঘরে গিয়েছেন। অপরদিকে তার স্বামী জানিয়েছেন তিনিও একেবারেই সংসারী নন। যে কারণে তাদের খাবার আসে গায়িকার শ্বশুরবাড়ি থেকে। তবে বাড়িতে কখনও অতিথি চলে এলে অনলাইনে খাবার আনানো ছাড়া আর কোন উপায় নেই বলে জানিয়েছেন ইমন চক্রবর্তী।

পাশাপাশি উঠে এসেছে আরেক বিস্ফোরক তথ্য। যেখানে গায়িকার স্বামী জানিয়েছেন অনেক সময় অতিথিরা তাদের বাড়ি এসে নিজেরাই রান্না করে নেন। এরপরই মজার ছলে মিউজিক প্রোডিউসার নীলাঞ্জনকে বলতে দেখা গিয়েছে যে ইমন বেশ কুঁড়ে। তাই শুয়ে শুয়ে ইনস্টাগ্রামে নানারকম ভিডিও দেখেন তিনি, কিন্তু রান্না করেন না। পাশাপাশি এদিন কিপ্টে বলেও ইমনকে দাগিয়ে দিতে দেখা গিয়েছে নীলাঞ্জনকে। বলাই বাহুল্য এদিন তাদের জুটির খুনসুটির মন জয় করে নিয়েছে দর্শকদের।

আরও পড়ুন: ‘নির্লজ্জ বেহায়া, নিজেকে হিন্দু বলে পরিচয় দিওনা’! জুতো পরে গণেশের মূর্তির উপর বসে তীব্র ট্রোলডের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment