Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

‘আমি একজন ঝাপসা আর্টিস্ট, তাই কোনো অ্যাওয়ার্ড শোয়ে ডাক পাইনা’! ক্ষোভপ্রকাশ ‘গাঁটছড়া’র রাহুল ওরফে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, ভাইরাল পোস্ট

‘আমি একজন ঝাপসা আর্টিস্ট, তাই কোনো অ্যাওয়ার্ড শোয়ে ডাক পাইনা’! ক্ষোভপ্রকাশ ‘গাঁটছড়া’র রাহুল ওরফে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, ভাইরাল পোস্ট

টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। যিনি ছোট পর্দা এবং বড় পর্দার দুই ক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন বর্তমানে। একদিকে যেমন তিনি বড় পর্দায় ‘চতুষ্কোণ’, ‘ককপিট’, ‘বাপি বাড়ি যা’ এর মত সিনেমায় কাজ করেছেন অন্যদিকে তেমনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে নেতিবাচক চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শকরা।

কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ছোটপর্দার রাহুল ওরফে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে তিনি জানিয়েছেন কলকাতায় প্রচুর সংখ্যায় অ্যাওয়ার্ড শো হয়। কিন্তু কোন ক্ষেত্রেই তাকে আমন্ত্রণ জানানো হয় না বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

কিন্তু সেখানে ডাক পাননি অভিনেতা। এদিন সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন আগে এ নিয়ে খারাপ লাগলেও এখন অভ্যাস হয়ে গিয়েছে তার। তাই তার কাছের মানুষেরা জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন যে তিনি আমন্ত্রণ পাননি তাই আওয়ার্ড শোতে যাননি।

আরও পড়ুন: কীসে হয় সব চেয়ে বেশি নেশা? উত্তর দিলেন ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী

তবে তার পাশাপাশি এক বেসরকারি রেডিও চ্যানেল এবং একটি টিভি চ্যানেলকে ধন্যবাদ দিয়ে অভিনেতা জানিয়েছেন তারা কোনো অনুষ্ঠান করলেই তাকে আমন্ত্রণ জানান। বলাই বাহুল্য অভিনেতার এই পোস্ট এদিন তীব্র ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার সঙ্গে একমত হতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী দেবলীনা কুমারকেও। তিনি জানিয়েছেন তাকেও সব সময় শেষ মুহূর্তে আমন্ত্রণ করা হয় যাতে তিনি না যান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment