Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

‘বাচ্চা থেকে শুরু পুরুষ-কন্ঠ’! ‘দাদাগিরি’র মঞ্চে মিমিক্রি করে সকলকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

‘বাচ্চা থেকে শুরু পুরুষ-কন্ঠ’! ‘দাদাগিরি’র মঞ্চে মিমিক্রি করে সকলকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের নানান সিদ্ধান্তের কারনে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হয় তাকে। তবে এবার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে এসে নিজের সম্পর্কে নানান অজানা তথ্য সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সামনে তুলে ধরতে দেখা গেল অভিনেত্রীকে। প্রথমেই ‘দাদাগিরি’র মঞ্চে মিমিক্রি করে দেখিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন উপস্থিত দর্শকসহ অন্যরা। সঞ্চালক সৌরভ গাঙ্গুলী পর্যন্ত স্বীকার করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে এত ভালো মিমিক্রি করতে পারেন তা তার অজানা ছিল।এরপর নিজের সময়জ্ঞান নিয়ে কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

তিনি জানিয়েছেন আজ পর্যন্ত এতবার তিনি প্লেনে উঠতে পারেননি সময়ের ভুলের জন্য, যা থেকে রীতিমতো প্রমান হয়ে যায় তার সময় জ্ঞান অত্যন্ত খারাপ। পাশাপাশি তিনি জানিয়েছেন সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেসময় প্লেনে ওঠার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি হাজির হলে জানতে পারেন তার প্লেনের টিকিট আসলে আগের দিনের ছিল।

আরও পড়ুন: Farmers’ Protest নিয়ে আবেগঘন পোস্ট সোনাক্ষীর

এবং যথারীতি তিনি প্লেনে উঠতে পারেননি। এদিন দোলযাত্রা নিয়েও কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন ছোট থেকেই রঙের উৎসবে মেতে উঠতে ভীষণ পছন্দ করেন তিনি। তবে বর্তমানে আবির দিয়েই দোল খেলেন অভিনেত্রী, জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment