Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

সিবিআই ইস্যুতে কলকাতা হাইকোর্টে রাজ্য

হাইকোর্টে শুনানি মঙ্গলবার

সিবিআই ইস্যুতে কলকাতা হাইকোর্টে রাজ্য

সিবিআই কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান চালিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছে, এই অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানাল রাজ্য। এদিন রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে উল্লেখ করেন, গত বছর আদালত জানিয়েছিল, সিপিকে তলব করা বা তাঁকে নোটিশ দেওয়া যাবে না। এই মর্মে হাইকোর্টের স্থগিতাদেশও রয়েছে। কিন্তু সেই স্থগিতাদেশ থাকা সত্ত্বেও, সিবিআই সিপির বাড়িতে অভিযান চালায়, যা সম্পূর্ণ বেআইনি। বিচারপতি জানান, মঙ্গলবার তিনি এই মামলায় রাজ্যের আবেদন শুনবেন।

আরও পড়ুন: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি; স্নাতকস্তরের পরীক্ষার দিন বদল করল CU 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal