Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
28 July 2026

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ যোগ দিলেন বিজেপিতে

কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ যোগ দিলেন বিজেপিতে

রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ যোগ দিলেন বিজেপিতে। সোমবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন এরাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ। দুর্নীতিসহ একাধিক মামলায় রাজ্য সিআইডি তদন্ত শুরু করেছিল মুকুল রায় ঘনিষ্ঠ ভারতী ঘোষের বিরুদ্ধে। তারপরই চাকরি থেকে ইস্তফা দেন ভারতী ঘোষ। তাঁর ইস্তফা গ্রহণও করেছিল রাজ্য।
এদিন দিল্লিতে বিজেপি পার্টি অফিসে মুকুল রায়ের সঙ্গে যান পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার। দাশপুরের সোনা লুঠ মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন ভারতী ঘোষ। এদিন দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল নেত্রীর সমালোচনা করেন রাজ্যের এই প্রাক্তন আইপিএস অফিসার। কয়েকদিন আগেই বাঁকুড়া বিষ্ণুপুরের তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিলেন।

আরও পড়ুন: রাজ্যবাসীকে দ্রুত ভ্যাকসিনেশনের জন্য নতুন অ্যাপ নিয়ে এল রাজ্য সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal