Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 July 2026

রাজ্যবাসীকে দ্রুত ভ্যাকসিনেশনের জন্য নতুন অ্যাপ নিয়ে এল রাজ্য সরকার

রাজ্যবাসীকে দ্রুত ভ্যাকসিনেশনের জন্য নতুন অ্যাপ নিয়ে এল রাজ্য সরকার

দ্রুত রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য আরও একধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়ে এল নতুন একটি অ্যাপ। মঙ্গলবার সিভিআর নামে এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই অ্যাপের মাধ্যমে রাজ্যের মানুষরা ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন। প্ৰথম অথবা দ্বিতীয় যেকোনো ডোজের ক্ষেত্রে নাম নথিভুক্তকরণ করা যাবে।

কীভাবে এই অ্যাপ ব্যবহার করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সিভিআর অ্যাপে ঢুকলেই ৮৩৩৫৯৯৯০০০ এই নম্বর দেখা যাবে। এরপর এই হোয়াটসআপ নম্বরে মেসেজ করলেই ভ্যাকসিন সম্বন্ধে বিস্তারিত তথ্য দেখা যাবে।

আরও পড়ুন: LIVE মমতা: ঘরে সাপ ঢুকতে দেওয়া যাবে না, গড়বেতা থেকে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এই অ্যাপের ফলে রাজ্যের মানুষের ভ্যাকসিন নিতে আরও সুবিধা হবে। তিনি কেন্দ্রের কোউইন অ্যাপের নিন্দা করে বলেন, এই অ্যাপ ব্যবহারকারীদের অনেক সমস্যা হচ্ছিল। বারংবার অ্যাপের সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল। তাই রাজ্য সরকার নিজেদের উদ্যোগে নতুন এই অ্যাপ নিয়ে এসেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal