Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

মৃত্যুর আগে জিতের পরিচালনায় ‘ইস্মার্ট জোড়ি’তে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়! স্ত্রীয়ের সঙ্গে তার রোম্যান্স দেখে চোখে জল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

মৃত্যুর আগে জিতের পরিচালনায় ‘ইস্মার্ট জোড়ি’তে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়! স্ত্রীয়ের সঙ্গে তার রোম্যান্স দেখে চোখে জল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। গুরুতর পেটের অসুখে ভুগছিলেন তিনি। এমনকি শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে যেতে রাজি হননি অভিনেতা। শেষ পর্যন্ত বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এবং সবাইকে কাঁদিয়ে বুধবার মাঝরাতে অকাল প্রয়ান ঘটেছে টলিউডের এই জনপ্রিয় অভিনেতার।

এবার সামনে এলো অভিনেতার করে যাওয়া শেষ কাজ গুলির মধ্যে একটির এক ঝলক। সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো এর সম্প্রচার। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে টলিউড সুপারস্টার জিৎকে। সেখানেই স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজির হতে দেখা গিয়েছিল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। দুজনে জানিয়েছিলেন একে অপরকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন তারা যে মাত্র তিন মাসের মধ্যেই বিবাহ করে ফেলেছিলেন এই জুটি।

বলাই বাহুল্য প্রিয় অভিনেতার উপস্থিতি আরো একবার টিভির পর্দায় দেখে এদিন বাক্যহারা হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত ‘ইস্মার্ট জোড়ি’র শুটিং চলাকালীন শরীর খারাপ হয়েছিল প্রয়াত অভিনেতার। শুটিং সেটে ডাক্তার ডাকা হলেও হাসপাতালে যাননি অভিনেতা।

আরও পড়ুন: সবুজ রঙের হট পোশাকে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিলো স্টার জলসার মোহর, ‘ক্লিন বোল্ড’ হলো নেটিজেনরা, তুমুল ভাইরাল ছবি

বরং চালিয়ে গিয়েছিলেন শুটিং। এদিন তারই এক ঝলক দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন তারা চোখের জল ধরে রাখতে পারছেন না। কারণ যে মানুষটিকে তারা টিভির পর্দায় দেখছেন তিনি আর আমাদের মধ্যে নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment