Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

প্রেমিক সিদ্ধার্থ মারা যাওয়ার পরেও কেন এত হাসি খুশি থাকতে পারে শেহনাজ? মেনে নিতে পারছেন না নেটিজেনরা, ট্রোলে কড়া জবাব পঞ্জাবের ক্যটরিনার

প্রেমিক সিদ্ধার্থ মারা যাওয়ার পরেও কেন এত হাসি খুশি থাকতে পারে শেহনাজ? মেনে নিতে পারছেন না নেটিজেনরা, ট্রোলে কড়া জবাব পঞ্জাবের ক্যটরিনার

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে একটা বছর। ২০২১ সালেই হঠাৎ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রেমিকা শেহেনাজ গিল। সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে ক্যামেরার লাইম লাইট থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শেহেনাজ। অভিনেতার শেষকৃত্যের সময় শেহেনাজের কান্নায় ভেঙে পড়া ভিডিও দারুন ভাইরাল হয়েছিল। শেহেনাজের এই অবস্থা দেখে কান্না ধরে রাখতে পারেনি তার ভক্তরাও। তবে সিদ্ধার্থের মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই হাসি খুশি ভাবে ক্যামেরার সামনে এসেছেন তিনি। কয়েকমাস আগে আবার নিজের ম্যানেজারের এঙ্গেজমেন্ট এ নেচে দারুন ট্রোল হয়েছিলেন অভিনেত্রী। অধিকাংশ নেটিজেনদের দাবি শেহেনাজ সিদ্ধার্থ কে ভুলে গিয়ে আনন্দে মেতেছে।

শিল্পা শেট্টির ট্রোল শো তে গিয়ে প্রথমবার ট্রোল নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে শিল্পার প্রশ্নের জবাব দেন সিদ্ধার্থ সবসময় চাইতেন শেহেনাজ হাসি খুশি থাকুক, তাই তিনি সেটাই করছেন। শেহেনাজ বলেন ‘আমি যদি হাসার সুযোগ পাই, তাহলে হাসব। যদি নাচ করার সুযোগ পাই, তাহলে নাচ করব। আমার যদি মনে হয় এখন দিওয়ালি পালন করব, সেটাও করব। কারণ জীবনে খুশি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি আমার জীবনে সেটার চেষ্টাই করে যাব। এই প্রথম আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, কারণ আপনি আমায় প্রশ্ন করলেন। নয়তো আমি এটা নিয়ে কখনও কথা বলতাম না, তা সে যেটাই ভাবুক না কেন!’

তাই এইসমস্ত ট্রোল সমালোচনা তে কর্ণপাত করেন না। সিদ্ধার্থ এর কথা অনুযায়ী তিনি সবসময় হাসি খুশি থাকবেন। তাতে কে কি বললো তার কিছুই যায় আসে না। সিদ্ধার্থ ও তার সম্পর্ক নিয়ে তার আলাদা করে আর কাউকেই কিছু বলার বা ব্যাখ্যা করার নেই।

আরও পড়ুন: নায়ক কে ছেড়ে খলনায়কের সাথে রোমান্টিক হিন্দি গানে রিল ভিডিও বানালেন মিঠাই! ক্ষোভে ফুঁসছে অনুরাগীরা, ভক্তরা মেনে নিতে পারছেনা তাদের একসঙ্গে ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment