Take a fresh look at your lifestyle.

‘সবার প্রিয় মিঠাইরানীকে এবার প্রকাশ্যে চোর অপবাদ দিল তোর্সা’! রেগে আগুন সিদ্ধার্থ, ‘মিঠাই’য়ের নতুন প্রমো ভাইরাল

131

একসময় টিআরপি তালিকায় রীতিমতো রাজত্ব করতে দেখা গিয়েছিল জিবাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটিকে। তবে তারপরে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে হার মানতে হয়েছে ‘মিঠাই’কে। তবে এই ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা কিন্তু হাল ছাড়ছেন না। বরং ধারাবাহিকের অনুগামীদের নিত্যনতুন বিনোদন দেওয়ার জন্য নানান রকম চমক আনতে দেখা যাচ্ছে তাদের ধারাবাহিকের গল্পের মধ্যে।

এবার ধারাবাহিকের নতুন প্রোমোতে অনুগামীরা দেখতে পেলেন কিভাবে তাদের প্রিয় মিঠাই রানীকে সকলের সামনে প্রকাশ্যে চোর অপবাদ দিল ধারাবাহিকের নেতিবাচক চরিত্র তোর্সা। প্রসঙ্গত কিছুদিন আগেই ধারাবাহিকের অনুগামীরা দেখতে পেয়েছিলেন পারিবারিক ব্যবসায় যোগদান করার জন্য বড় চাকরি ছেড়ে দিয়েছে ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ। পাশাপাশি ইতিমধ্যেই চিনি ছাড়া একটি মিষ্টি বানানোর প্রস্তুতি নিয়েছে সে।

তবে মিষ্টি তৈরির এক প্রতিযোগিতায় মিঠাই এবং তোর্সা দুজনেই যোগদান করলে তোর্সা লুকিয়ে নকল করে নেয় চিনি ছাড়া মিষ্টি তৈরির পদ্ধতি এরপর সকলের সামনেই প্রতিযোগিতায় গিয়ে মিঠাইকে চোর অপবাদ দিতে দেখা যায় তাকে বলাই বাহুল্য প্রোমো দেখার পর প্রিয় মিঠাই এর সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গেছে নেটিজেনদের একটি বড় অংশকে। পাশাপাশি কিভাবে মিঠাই এই বিপদ থেকে রক্ষা পায় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিঠাই ধারাবাহিকের অনুগামীরা।

Comments are closed.