Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘রাহুলের ষড়যন্ত্রে অসুস্থ ঋদ্ধি, পাশে দাঁড়াবে খড়ি’! ‘গাঁটছড়া’র নতুন প্রোমো দেখে নেটিজেনরা জানালেন ‘কাছাকাছি আসতে চলেছে ঋদ্ধি-খড়ি’, ভাইরাল ভিডিও

‘রাহুলের ষড়যন্ত্রে অসুস্থ ঋদ্ধি, পাশে দাঁড়াবে খড়ি’! ‘গাঁটছড়া’র নতুন প্রোমো দেখে নেটিজেনরা জানালেন ‘কাছাকাছি আসতে চলেছে ঋদ্ধি-খড়ি’, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকটি বর্তমানে নেটিজেনদের মন ক্রমাগত জয় করে চলেছে। যে কারণে ক্রমশই বাড়ছে এই ধারাবাহিকে জনপ্রিয়তা। এবার ধারাবাহিকের নতুন দৃশ্য দেখে চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়লেন ‘গাঁটছড়া’র অনুগামীরা।

কারণ তারা মনে করছেন এতদিন পরে হয়তো তারা তাদের প্রিয় জুটি খড়ি এবং ঋদ্ধিকে কাছাকাছি আসতে দেখতে পাবেন। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী নেটিজেনরা দেখতে পেয়েছেন নেতিবাচক চরিত্র রাহুল ওরফে অভিনেতা অনিন্দ্য চাটার্জী ক্রমাগত চেষ্টা করে চলেছে ঋদ্ধিকে অপদস্ত করার এবার। দোলের সুযোগ নিয়ে রাহুল এবং তার মা মিলে অসুস্থ করে দেবে ধারাবাহিকের নায়ক ঋদ্ধিকে।

তার ইনহেলার সরিয়ে রেখে দিতে দেখা যাবে রাহুল এবং তার মাকে। ফলস্বরূপ দোলের আবির চোখেমুখে লাগতেই শ্বাসকষ্টের সম্মুখীন হতে হয় ঋদ্ধিকে। কিন্তু সময়মতো ইনহেলার না পেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এর পরেই তাঁর সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিতে দেখা যায় স্ত্রী খড়িকে।

আরও পড়ুন: ধর্ষণের মামলায় অভিযুক্ত মিঠুন পুত্র মিমো, এফআইআর-এর নির্দেশ আদালতের।

বলাই বাহুল্য এই দৃশ্য দেখে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন ঋদ্ধির অসুস্থতার কারণেই হয়তো এবার কাছাকাছি আসতে দেখা যাবে খড়ি এবং ঋদ্ধিকে। তাই এদিন কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন গোটা পর্বটি দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment