Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

‘আপনার কিছু হতে দেবোনা ঋদ্ধিমানবাবু’! অসুস্থ ঋদ্ধির যত্ন করতে গিয়ে এবার ঘনিষ্ঠ হতে দেখা গেল ঋদ্ধি-খড়িকে! তুমুল ভাইরাল ‘গাঁটছড়া’র নতুন পর্ব, ভাইরাল ভিডিও

‘আপনার কিছু হতে দেবোনা ঋদ্ধিমানবাবু’! অসুস্থ ঋদ্ধির যত্ন করতে গিয়ে এবার ঘনিষ্ঠ হতে দেখা গেল ঋদ্ধি-খড়িকে! তুমুল ভাইরাল ‘গাঁটছড়া’র নতুন পর্ব, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থানটি জি বাংলা ‘মিঠাই’ ধারাবাহিকের কাজ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকটি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে।

কারণ নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন সাংসারিক কুটকাচালি এবং ষড়যন্ত্রের গল্প এই ধারাবাহিকে থাকলেও এই ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় ঢেকে দিচ্ছে গল্পের খামতিকে। পাশাপাশি এবার ধারাবাহিকের আগামী পর্ব ঘিরে চূড়ান্ত উন্মাদনা তৈরি হতে দেখা গেল অনুগামীদের মধ্যে। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকে দুই মুখ্য চরিত্র ঋদ্ধি এবং খড়ি একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও একে অপরকে মোটেও পছন্দ করে না তারা।

তবে তার পাশাপাশি খড়িকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য করতে দেখা গিয়েছে সকলের প্রিয় ঋদ্ধিমানকে। তবে এবার স্বামীর পাশে দাঁড়াতে দেখা গেল খড়িকে। প্রসঙ্গত ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে রাহুলের ষড়যন্ত্রে দোলযাত্রার উৎসবে শামিল হতে গিয়ে অসুস্থতার সম্মুখীন হতে হয় ঋদ্ধিকে।

আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছেন শিখর ধাওয়ান,হুমা কুরেশির সাথে তার ছবির ট্রেলার প্রকাশ, ভাইরাল ভিডিও

কিন্তু এর পরেই তার যত্ন করার জন্য পাশে দাঁড়াতে দেখা যায় তার স্ত্রীকে। বলাই বাহুল্য দর্শকরা মনে করছেন এভাবেই একে অপরের কাছাকাছি আসতে সক্ষম হবে তাদের প্রিয় জুটিকে খড়ি এবং ঋদ্ধি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment