Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

মিঠাই ধারাবাহিকে ‘উচ্ছেবাবু সন্দেশ’ দেখে বাড়িতেই সেই মিষ্টি বানিয়ে ফেললেন এক মিঠাই ভক্ত, ‘উচ্ছেবাবু সন্দেশ’ বানালেন মিঠাইপ্রেমী, ভাইরাল ভিডিও

মিঠাই ধারাবাহিকে ‘উচ্ছেবাবু সন্দেশ’ দেখে বাড়িতেই সেই মিষ্টি বানিয়ে ফেললেন এক মিঠাই ভক্ত, ‘উচ্ছেবাবু সন্দেশ’ বানালেন মিঠাইপ্রেমী, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার মিঠাই ধারাবাহিক। গত এক বছরে অসংখ্য ধারাবাহিক এসেছে গেছে কিন্তু মিঠাইয়ের জায়গা দর্শকের মনে ঠিক একইভাবে রয়ে গিয়েছে। হতে পারে বিগত কয়েক সপ্তাহ ধরে নিজের বেঙ্গল টপার তোকমা হারিয়েছে মিঠাই কিন্তু তবুও মিঠাই ভক্তরা একইভাবে মিঠাই কে ভালোবাসা দিয়ে যাচ্ছে।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকে দেখানো হচ্ছে যে হেলদি হেঁশেল নামক একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছে মিঠাই এবং তোর্সা দুজনই। সেখানেই শেষ পর্বে উচ্ছে বাবু নামের একটি সুস্বাদু অথচ হেলদি মিষ্টি বানিয়ে বিজয়ী হয়েছে মিঠাই। কিন্তু হেরে গিয়েছে তোর্সা। মিঠাই কে হারানোর জন্য মিঠাইয়ের জলভরা সন্দেশ এর রেসিপি চুরি করে একইভাবে মঞ্চে সেই মিষ্টি বানিয়েছিল তোর্সা এবং মঞ্চে সবার সামনে তোর্সার রেসিপি চুরি করার মিথ্যা বদনাম দিয়েছিল সে মিঠাই কে কিন্তু ময়রা না হওয়ার কারণে সকলেই তার ওপরে সন্দেহ করেছিল।

তাই আবারো মিঠাই এবং তোর্সা দু’জনকেই মিষ্টি বানাতে বলা হয় অন্য ধরনের। আর তখনই মিঠাই উচ্ছে বাবু নামের নতুন মিষ্টি বানিয়ে ফেলে এবং বিচারকদের অবাক করে সেই শো বিজয়ী হয়। কিন্তু মিষ্টির নাম উচ্ছে বাবু শুনে কিছুটা রেগে যায় সিদ্ধার্থ কিন্তু পরে অবশ্য সেই রাগ গলেও যায় তার।

আরও পড়ুন: অনির্বাণ ভক্তদের জন্য হতাশার খবর। আগামী দু’বছর হয়তো আর ‘ পরিচালক ‘ তথা ‘ অভিনেতা ‘ অনির্বাণকে পাবেন না তার দর্শকরা

আর মিঠাই এর এই উচ্ছে বাবু সন্দেশ দেখেই এক মিঠাই ভক্ত চটজলদি বানিয়ে ফেললেন এই মিষ্টি এবং সেই মিষ্টি বানায় রেসিপি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে ধারাবাহিক জগতে মিঠাই এর জনপ্রিয়তা কতটা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment