Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 July 2026

সুনন্দা পুষ্কর মৃত্যুর মামলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ আদালতের

আইনি পথেই জবাবের প্রস্তুতি রিপাবলিক টিভি কতৃপক্ষের

সুনন্দা পুষ্কর মৃত্যুর মামলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ আদালতের

সুনন্দা পুষ্কর রহস্য মৃত্যুর ঘটনায় সাংবাদিক এবং রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে পুলিশকে এফআইআর এর নির্দেশ দিল দিল্লির একটি কোর্ট। জানা গেছে, সুনন্দার স্বামী তথা কংগ্রেস সাংসদ শশী থারুরের করা এক আবেদনের ভিত্তিতে গত ২১ শে জানুয়ারি এই নির্দেশ দেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংহ।
শশী থারুর কোর্টে অভিযোগ করেছিলেন, সুনন্দার মৃত্যু রহস্যের তদন্তের সঙ্গে জড়িত বেশ কিছু গোপন নথি বেআইনিভাবে হাতিয়ে নিয়ে তা নিজের সংবাদ চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন অর্ণব গোস্বামী। শুধু তাই নয়, তাঁর সম্মতি ছাড়াই, অর্ণবের সংস্থা তাঁর ব্যক্তিগত ই-মেল অ্যাক্সেস করেছে বলেও অভিযোগ থারুরের। একটি তদন্ত চলাকালীন কীভাবে কোনও সংবাদমাধ্যম তার গোপন রিপোর্ট এভাবে প্রকাশ্যে আনতে পারে তা নিয়েও ক্ষোভ জানান থারুর। নিজেদের চ্যানেলের টিআরপির স্বার্থে অর্ণবের চ্যানেল লাগাতার তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করে চলেছে বলেও কোর্টে অভিযোগ করেছেন শশী থারুর। তাঁর এই আবেদনের প্রেক্ষিতেই দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল।

আরও পড়ুন: দেশে এই প্রথম, পেট্রলকে ছাপিয়ে গেল ডিজেলের দাম! ডিজেলে ২৫৬ এবং পেট্রলে ২৫০ শতাংশ কর, কেন্দ্রের সমালোচনায় বিরোধীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation