Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

‘মিঠাইয়ের চুলে ফুল গুঁজে তাকে সাজিয়ে দিল উচ্ছেবাবু’! ‘প্রেম জমে ক্ষীর’, ‘মিঠাই’য়ের নতুন পর্ব দেখে জানালেন অনুগামীরা, ভাইরাল ভিডিও

‘মিঠাইয়ের চুলে ফুল গুঁজে তাকে সাজিয়ে দিল উচ্ছেবাবু’! ‘প্রেম জমে ক্ষীর’, ‘মিঠাই’য়ের নতুন পর্ব দেখে জানালেন অনুগামীরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি সকলকে চমকে দিয়ে আবারও টিআরপি তালিকার শীর্ষস্থানটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। কিছুদিন আগেই স্টার জলসার নতুন সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘গাঁটছড়া’র কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল মিঠাইকে। বলাই বাহুল্য বাংলা সেরা ধারাবাহিকের খেতাব হারিয়ে যারপরনাই দুঃখিত হয়েছিলেন ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা।

তবে আজকের টিআরপি তালিকা দেখার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাদের। এবার প্রত্যাশিতভাবেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে দেখা গেল মিঠাই ধারাবাহিকের নতুন পর্বটিকে। প্রসঙ্গত এদিন ভাইরাল হওয়া ধারাবাহিকের নতুন পর্বে অনুগামীরা আরো কাছাকাছি আসতে দেখতে পেয়েছেন তাদের প্রিয় মিঠাই এবং সিদ্ধার্থ জুটিকে।

সকলের প্রিয় মিঠাই রানীকে এদিন মাথায় ফুল গুঁজে সাজিয়ে দিতে দেখা গিয়েছে পর্দার উচ্ছেবাবুকে। বলাই বাহুল্য এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করতে দেখা গিয়েছে মিঠাই ধারাবাহিকের অনুগামীদের। কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন প্রতিটি পর্বেই তাদের মনে হচ্ছে মিঠাই এবং সিদ্ধার্থের প্রেম গভীর থেকে গভীরতর হচ্ছে।

আরও পড়ুন: ‘বিজেপি মানেই মহিলা বিদ্বেষী!’ মমতাকে নিয়ে কৈলাসের ট্যুইটে তীব্র প্রতিক্রিয়া নুসরত- কাকলি- শশীর

পাশাপাশি এতো ভালো গল্প এবং অভিনয়ের মাধ্যমেই টিআরপি তালিকার শীর্ষস্থানটি ‘মিঠাই’ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অনুগামীরা। এদিন ধারাবাহিকের সঙ্গে যুক্ত নির্মাতারাও জানিয়েছেন আবারো বাংলা সেরা হতে পেরে দারুণ লাগছে তাদের। (এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন)

এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment