Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

জন্মদিন পালন এর পরেই অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে এবার তৃতীয় ব্যক্তি! ‘আমি ক্রমশ গুরুত্ব হারাচ্ছি’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক সুপারস্টার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

জন্মদিন পালন এর পরেই অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে এবার তৃতীয় ব্যক্তি! ‘আমি ক্রমশ গুরুত্ব হারাচ্ছি’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক সুপারস্টার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি কাপল হলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। একসঙ্গে তাদেরকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদের অনুগামীরা। পাশাপাশি ক্যামেরার পিছনেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে সন্দেহ নেই আর কারোর। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তিনি।

তবে করোনা আবহের জন্য বারংবার পিছাতে হয়েছিল তাদের বিয়ের তারিখ। তবে এবার তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানালেন সম্পর্কে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন তিনি। কারণ অভিনেতা অঙ্কুশ হাজরা সঙ্গে তার সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। তবে গোটা ব্যাপারটাই ঘটেছে মজার ছলে। কারণ অভিনেত্রী এদিন যে ভিডিও পোস্ট করেছিলেন সেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে অভিনেত্রীর প্রিয় পোষ্যকে আদর করতে।

খাটের উপর দুজনকেই একসঙ্গে খেলাধুলা করতে দেখে অভিনেত্রী জানিয়েছেন এভাবেই ক্রমশ তার থেকে তার প্রিয় পোষ্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অঙ্কুশের কাছে। বলাই বাহুল্য এদিনের ভিডিও দারুণ পছন্দ হয়েছে তার অনুগামীদের। পাশাপাশি দারুন সুখবর রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার অনুগামীদের জন্য। কারণ জানা গেছে আগামী দুটি সিনেমায় পরপর জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তাই পর্দায় তাদের একসঙ্গে রাখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

আরও পড়ুন: গ্রামের মেয়ে মিঠাই কে ছেড়ে এবার মর্ডান বউ তোর্সার সঙ্গে কোমর ধরে ‘পুষ্পা’র গানে নাচ সোমের! রইল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment