Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

কাঁকিনাড়ার কাছে রেল লাইনে বোমা বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা রেলকর্মীদের

কাঁকিনাড়ার কাছে রেল লাইনে বোমা বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা রেলকর্মীদের

কাঁকিনাড়ার কাছে রেল লাইনে বিকট বোমা বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেলকর্মীরা। শনিবার রেলের গাংম্যানরা কাজ করার সময় বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। কীভাবে রেল লাইনের ধারে বোমা এল খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চম দফায় ভোট জলপাইগুড়ির ৭ আসনে, ২০১৬ আর ‘১৯ এর ভোটে কী ফলাফল ছিল?

রেল লাইনের ধারে কাজ করার সময় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান রেলকর্মীরা। সেটি থেকে বোমা বিস্ফোরণ হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal