Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘শেষপর্যন্ত মুখার্জি বাড়ির লোক উদ্ধার করলো সাজিকে’! ‘এই পর্বটা অনেকদিন মনে থেকে যাবে’, ‘খড়কুটো’কে প্রশংসায় ভরালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘শেষপর্যন্ত মুখার্জি বাড়ির লোক উদ্ধার করলো সাজিকে’! ‘এই পর্বটা অনেকদিন মনে থেকে যাবে’, ‘খড়কুটো’কে প্রশংসায় ভরালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকটির জনপ্রিয়তা আগের থেকে অনেকটা কমে গেলেও ধারাবাহিকের নতুন পর্ব এবার মন জয় করে নিল নেটিজেনদের। কমেন্টের মাধ্যমে তাই দর্শকরা জানালেন একেবারে বাস্তবকে তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকের মাধ্যমে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য চরিত্র গুনগুন এবং বাবিনের পাশাপাশি অপর একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাজি, কিছুদিন আগেই যার বিয়ের দৃশ্য ধারাবাহিকের মাধ্যমে দেখতে পেয়েছিলেন দর্শকরা।

কিন্তু ইতিমধ্যেই সাজির উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতে শুরু করেছিল তার স্বামী স্রোত। এরপর নিষিদ্ধপল্লীতে নিয়ে গিয়ে সাজিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। অবশেষে ধারাবাহিকের নতুন পর্বে অনুগামীরা দেখতে পেলেন মুখার্জি বাড়ির সকলে মিলে উদ্ধার করেছেন সাজিকে।

তবে লজ্জা এবং ভয়ে সাজি বাড়ি ফিরতে নারাজ। কারণ হিসেবে সে জানায় সে যদি বাড়ি ফেরে তাহলে তার বাবার উপরে শারীরিক আক্রমণ হতে পারে, পাশাপাশি সকলেই জেনে যাবে তার দুর্ভাগ্যের কথা। তবে বাবা হিসেবে সাজির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পটকাকে।

আরও পড়ুন: “খালি নাটকবাজি করে ফুটেজ খাওয়ার ধান্দা” – বিজয়া দশমীতে দেবী বরণ করার সময় মিডিয়ার ক্যামেরার সামনেই কেঁদেছেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি! আর তা দেখেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

এই দৃশ্য দেখার পর ধারাবাহিকটি দারুণ প্রশংসা কুড়িয়েছে অনুগামীদের কাছ থেকে। তারা জানিয়েছেন কোন অতিনাটকীয় অবাস্তব গল্প নয় বরং যা প্রতিনিয়ত হয়ে চলেছে সমাজে, সেই গল্পই তুলে আনতে সক্ষম হয়েছেন ধারাবাহিকে নির্মাতারা। পাশাপাশি ধারাবাহিকের আগামী পর্বগুলিও দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment