Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘তোমার চোখ দিয়ে আগুন ঝরুক সাজি’! সাজিকে উদ্ধার করে বার্তা দিল গুনগুন! নেটদুনিয়ায় ভাইরাল ‘খড়কুটো’র নতুন ধারাবাহিক, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

‘তোমার চোখ দিয়ে আগুন ঝরুক সাজি’! সাজিকে উদ্ধার করে বার্তা দিল গুনগুন! নেটদুনিয়ায় ভাইরাল ‘খড়কুটো’র নতুন ধারাবাহিক, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

এই মুহূর্তে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘খরকুটো’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী তৃণা সাহাকে। প্রসঙ্গত প্রথমদিকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও বর্তমানে ক্রমাগত কমছে এই ধারাবাহিকের চাহিদা। যে কারণে কিছুদিন আগেই বদলে যেতে দেখা গিয়েছে এই ধারাবাহিক সম্প্রচারের সময়।

তবে এবার ধারাবাহিকের গল্পের নতুন চমক দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। যে কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারও খরকুটোকে পছন্দ করার কথা জানাচ্ছেন তারা। প্রসঙ্গত এই ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাজি যাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল তার স্বামী স্রোত। কিন্তু বর্তমানে মুখার্জি পরিবারের লোকেরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের বাড়ির মেয়েকে।

আরও পড়ুন: গায়ে কোনো কাপড় না পড়ে বাড়ির ছাদে সারা গায়ে কমলালেবু ঝুলিয়ে হাজির স্যান্ডি সাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার উদ্দাম ‘কমলা’ নাচ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এর পরেই লজ্জিত সাজিকে ধারাবাহিকের নায়িকা গুনগুন জানিয়েছে তার চোখ দিয়ে জল নয় বরং আগুনঝরা উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদিন দর্শকরা জানিয়েছেন এই ধারাবাহিকের পর্বটি দীর্ঘদিন মনে থেকে যাবে তাদের। কারণ একেবারে বাস্তব থেকে উঠে এসেছে এই ধারাবাহিকের পর্বটি, এমনটাই মনে করছেন তারা।

পাশাপাশি আগে ধারাবাহিকের গল্প অতিনাটকীয় হলেও বর্তমানে তা বাস্তব কেন্দ্রিক হয়ে উঠেছে বলে প্রশংসা করতে দেখা গিয়েছে নেটিজেনদের। সব মিলিয়ে এই মুহূর্তে আবারও বাড়ছে খরকুটোর জনপ্রিয়তা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment