Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

বয়সে বড় ডিভোর্সি অভিনেতা সুদীপ মুখার্জির সাথে নিজের মেয়ে পৃথার বিয়ে মানতে পারেননি মা! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে প্রকাশ্যে এল পারিবারিক কেচ্ছা, তুমুল ভাইরাল ভিডিও

বয়সে বড় ডিভোর্সি অভিনেতা সুদীপ মুখার্জির সাথে নিজের মেয়ে পৃথার বিয়ে মানতে পারেননি মা! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে প্রকাশ্যে এল পারিবারিক কেচ্ছা, তুমুল ভাইরাল ভিডিও

অভিনয় জগতের অন্যতম সুপরিচিত নাম হলেন সুদীপ মুখোপাধ্যায়। স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অনিন্দ্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি বড়পর্দাতেও চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। তবে এবার স্ত্রী পৃথা চক্রবর্তীর সঙ্গে স্টার জলসার নতুন রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে হাজির হয়ে পারিবারিক নানা গোপন কথা প্রকাশ্যে আনলেন অভিনেতার পরিবার।

প্রসঙ্গত নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে আরো একবার বিয়ে করেছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এক নাচের অনুষ্ঠানে পৃথার সঙ্গে পরিচয় হওয়ার পর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বয়সে বড় এক ডিভোর্সি অভিনেতাকে বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পৃথা চক্রবর্তীর মা।

যে কারণে তিনি পৌঁছে গিয়েছিলেন অভিনেতার প্রথম স্ত্রী এর কাছে, কেন তাদের ডিভোর্স হয়েছে তা জানার জন্য। ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এই তথ্য ফাঁস করে অভিনেতার শ্বাশুড়ি জানিয়েছেন তার নিজের মেয়েও জানতেন না যে তিনি এই কাণ্ড করেছেন।

আরও পড়ুন: প্রেমে পাগল হয়ে নব্বইয়ের দশকে এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ! আক্ষেপ করে প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদেও ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

বলাই বাহুল্য তার পাশে দাঁড়ানো অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও কিন্তু বেজায় চমকেছেন এই গোপন খবর শোনার পর। তবে বর্তমানে দুই সন্তান ঋদ্ধি এবং বালিকে নিয়ে স্ত্রীয়ের সঙ্গে সুখে সংসার করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment