১৪২৮ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৯ এসেছে। নতুন বছরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। বাংলায় টুইট ককরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পোস্ট করেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠান বাঙালির সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছর আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছা পূরণ হোক। শুভ নববর্ষ।’
Shubho Nabo Barsho!
Best wishes on Poila Boishakh. pic.twitter.com/Nfle3Erb9Z
আরও পড়ুন: ১৩ মে শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল, জানালেন ট্যুইট করে
— Narendra Modi (@narendramodi) April 15, 2022
এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে লেখেন, শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।
আরও পড়ুন: করোনা কালেও নজরকাড়া অর্থনৈতিক সাফল্য বাংলার, রাজ্যের প্রশংসায় কেন্দ্রের নীতি নির্ধারক কমিটিও
শুভ নববর্ষ, ১৪২৯।
নববর্ষে শুভ আনন্দে জাগো।
সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2022
বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক।
করোনার ভয় কাটিয়ে উৎসবে মেতেছে গোটা বাংলা৷ মন্দিরে মন্দিরে উপচে পড়ছে ভিড়। হালহাতার পুজো করতে সকাল সকাল কালীঘাট থেকে লেক কালীবাড়ি ভিড় জমান ব্যবসায়ীরা।




