Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

প্রবল তাপপ্রবাহে কৃষকদের সুবিধার্থে নয়া নির্দেশিকা কৃষি দফতরের

প্রবল তাপপ্রবাহে কৃষকদের সুবিধার্থে নয়া নির্দেশিকা কৃষি দফতরের

প্রবল গরমে মাঠে দাঁড়িয়ে কাজ করছেন কৃষকরা। কৃষকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করল রাজ্য কৃষি দফতর। তাপপ্রবাহ ও জলের অভাবজনিত কারণে ফসলের সুরক্ষায় চাষী ভাইদের প্রতি কৃষি বিভাগ নয়া নির্দেশিকা দিয়েছে।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কৃষক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন সকাল ১০ টার পর মাঠে না থাকেন। যদি থাকেন রোদের হাত থেকে বাঁচতে বড় টুপি ও সাদা পোশাক ব্যবহার করুন। প্রয়োজনে আবার বিকেলের দিকে মাঠে যাবেন। চলতি আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষি দফতর আট দফা নির্দেশিকা জারি করেছে। সেখানে আরও বলা হয়েছে, বোরো ধান ৭০ থেকে ৭৫ শতাংশ পেকে গেলে কেটে ফেলুন ও খামারজাত করুন। সবজি খেতে সকালে ও বিকেলে প্রয়োজনীয় সেচ দিন। আম, লিচু ইত্যাদি ফসলের বাগানে ফলের ঝরে পড়া কমাতে ফলের ওপর সাদা স্প্রে করুন। বিভিন্ন জেলায় জলসেচের জন্য যে যে গভীর নলকূপ, মাঝারি গভীর নলকূপ, স্লুইস গেট ইত্যাদি যাতে ব্যবহারযোগ্য থাকে ও প্রয়োজন সেচের কাজে ব্যবহার করা যায় তার জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও সম্ভব হলে অনুসেচের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাস পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তিনগুণ বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নব্বই শতাংশ কম বৃষ্টি হওয়ায় কৃষি মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি সব জেলার কৃষি আধিকারিক, দফতরের সচিব এবং কৃষি অধিকর্তার সঙ্গে বৈঠক করেন। চলতি আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে রবি চাষের তেমন কোনও ক্ষতি হয়নি বলে জেলার কৃষি আধিকারিকরা বৈঠকে জানিয়েছেন। জানা গিয়েছে, বৈঠকে আগামী খরিফ মরশুমের প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন, কাঁথিতে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুর, ঘাটাল, দাঁতনে সংঘর্ষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal