Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন, কাঁথিতে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুর, ঘাটাল, দাঁতনে সংঘর্ষ

বিক্ষিপ্তভাবে গণ্ডগোল, সংঘর্ষের খবর

ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন, কাঁথিতে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুর, ঘাটাল, দাঁতনে সংঘর্ষ
Central force at Bhangankhali Village under Basanti Constituency after the incident . As supporters of RSP says they are beaten by TMC . Express photo by Partha Paul.30.04.16

ষষ্ঠ দফার ভোটের ঠিক আগের রাতে অশান্তি, গণ্ডগোল ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে খুন হলেন এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, পৃথক এক গণ্ডগোলে চার তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ।
রবিবার ভোট শুরু হওয়ার পর সকাল সকাল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘাটালের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন ভারতী ঘোষ।
পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েকের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাঁথিতে এক তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার ভোট শুরুর পর পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: স্বস্তির দিন শেষ! ফের তাপমাত্রা বেড়ে ৪০-এর ঘরে! তীব্র গরমের পূর্বাভাস দিল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal