Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

‘সৌরভের স্ত্রী বলে অনেক সময় আমাকে নাচ না দেখেই বাদ দিয়ে দিয়েছেন অনেকে’! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ডোনা গাঙ্গুলী, মুখ খুললেন ডোনা

‘সৌরভের স্ত্রী বলে অনেক সময় আমাকে নাচ না দেখেই বাদ দিয়ে দিয়েছেন অনেকে’! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ডোনা গাঙ্গুলী, মুখ খুললেন ডোনা

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী স্ত্রী ছাড়াও নৃত্যশিল্পী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর। তবে এবার সৌরভ গাঙ্গুলীকে নিয়ে মুখ খুলে তার স্ত্রী জানালেন কতভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাকে সৌরভের স্ত্রী হিসেবে।

এদিন তিনি জানিয়েছেন অনেকেই মনে করে নেন যেহেতু তিনি সৌরভ গাঙ্গুলীর স্ত্রী তাই হয়তো প্রতিভা না থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গার নাচের সুযোগ পান তিনি। যে কারণে তার নাচ না দেখেই বিভিন্ন জায়গা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে দেখা গিয়েছে ডোনা গাঙ্গুলীকে। তবে তা সত্ত্বেও নিজের কঠিন পরিশ্রম এবং প্রতিভার জোরে বর্তমানে দেশ বিদেশে নিজের নাচের দলকে নিয়ে অনুষ্ঠান করছে দেখতে পাওয়া যাচ্ছে ডোনা গাঙ্গুলীকে।

তবে নিজের মেয়ে সানার সম্পর্কে কথা বলার সময় তিনি জানিয়েছেন বর্তমানে লন্ডনে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে সে। তাই নাচে দক্ষতা থাকলেও ভবিষ্যতে সেই নৃত্যশিল্পী হতে চায় কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সানা গাঙ্গুলী। পাশাপাশি সৌরভ গাঙ্গুলীর সম্পর্কেও কথা বলতে দেখা গিয়েছে এদিন ডোনাকে। তিনি জানিয়েছেন দুজনেই দুজনের পেশাদারী জীবন নিয়ে তুমুল ব্যস্ত। তবে তা সত্ত্বেও একা অপরের সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটান তাঁরা।

আরও পড়ুন: আরিয়ান খানের কাছে কে মাদক পৌঁছে দিত জানেন সুপারস্টার অনন্যা পান্ডে! এবার মুখ খুলে সব রহস্য ফাঁস করতে চলেছেন স্টারকিড অনন্যা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment