Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

১২ দিনের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় দাম কত?

১২ দিনের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় দাম কত?

চলতি মাসে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ৩ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম হল ১ হাজার ২৯ টাকা। নতুন দামের পর দিল্লি ও মুম্বাইয়ে ১৪.২  কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল ১০০৩ টাকা। এর আগে ৭ মে রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। ১২ দিনের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।

দাম বেড়েছে হোটেলে ব্যবহৃত ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৮ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় নতুন দাম হয়েছে ২ হাজার ৪৫৩ টাকা হয়েছে। দিল্লিতে দাম ২ হাজার ৩৫৪ টাকা। মুম্বাইতে দাম ২ হাজার ৩০৬টাকা এবং চেন্নাইতে দাম ২ হাজার ৫০৭ টাকা।

রান্নার গ্যাসের পাশাপাশি দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও উর্দ্ধমুখী। মুরগির মাংস, আলুর সব কিছুর দাম বেড়েছে। দামবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাম বৃদ্ধিতে কেন্দ্রের মোদী সরকারকেই দায়ী করেছে। মঙ্গলবার ও পশ্চিম মেদিনীপুর ও বুধবার ঝাড়্গ্রামের জনসভা থেকে জ্বালানীর এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

আরও পড়ুন: দিশা রবি মামলায় কেন্দ্রকে কটাক্ষ মহুয়ার, যোগীর নাম করে আক্রমণ তৃণমূল সাংসদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal