Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

সকাল তীব্র রোদের পর বেলা বাড়তেই তিলোত্তমা জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি

সকাল তীব্র রোদের পর বেলা বাড়তেই তিলোত্তমা জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু দুপুর হতেই কলকাতা জুড়ে শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত চলে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোম ও মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু মঙ্গলবার দুপুরেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি।

আরও পড়ুন: Kolkata Containment Zone: শহরে ফের কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি, তবে রাজ্যে কমছে সংক্রমণ, দেখুন কোথায় কত কন্টেইনমেন্ট জোন?

কলকাতা ছাড়া আশেপাশের এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে এদিন বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের পর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, সোম ও মঙ্গলবার শহরে ফের কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে। মঙ্গলবারের পর আগামী শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু কালবৈশাখীর আগেই দুপুরে ভিজল কলকাতা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal