অল্প সময়ে বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। জানাল হাওয়া অফিস। শুক্রবার কলকাতার আকাশে সকাল থেকে মেঘের দেখা পাওয়া যায়নি। ছিল রোদের তেজ। তবে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ একাধিক জায়গায়। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত কম হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহিস্পতিবারও বিকেলের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জায়গা। ঝড়-বৃষ্টিতে মৃত্যু হয়েছে বাগনানের এক মহিলা। ঝড়-বৃষ্টির সময় বাইরে ছিলেন তিনি। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রাজ্যে প্রচুর পরিমাণে জল্য বাষ্প ঢুকছে। বাতাসে জলীয় বাষ্প ও ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে।
আরও পড়ুন: কংগ্রেস, সিপিএম চৈত্র সেলের মতন তাঁদের দল বিজেপিকে বেচে দিয়েছে, শান্তিপুর থেকে অভিষেক ব্যানার্জি




