Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কবে?

নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কবে?

অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকল কেরলে। রবিবার কেরলে ঢুকেছে বর্ষা। কিন্তু বাংলায় কবে আসবে বর্ষা? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। সাধারণত কেরলে বর্ষা আসার দিন দশেকের পর বাংলায় ঢোকে বর্ষা। কিন্তু হাওয়া অফিস সূত্রের খবর, এই বছর কেরলের মতন বাংলাতেও নির্ধারিত দিনের আগেই ঢুকে যাবে বর্ষা।

কেরলে সাধারণত ১ জুন বর্ষা ঢোকে। কিন্তু মৌসম ভবন জানিয়েছিল, এই বছর সময়ের আগে ২৭ মের আশপাশে সময়ে বর্ষা ঢুকবে কেরলে। মৌসম ভবনের কথা মতন কেরলে আগেই ঢুকেছে বর্ষা। সাধারণত, ৫ জুন উত্তরবঙ্গে এবং ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসে। তবে এইবছর কয়েকদিন আগেই ঢুকবে বর্ষা। তবে বাংলায় বর্ষা প্রবেশের বাধা হতে পারে মৌসুমি বায়ু। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা না এলেও উত্তর ও দক্ষিণ বঙ্গে ঝড়-বৃষ্টি চলবেই। প্রাক-বর্ষার বৃষ্টি হবে দুই বঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন: প্রতিশ্রুতি দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী; যাদবপুরের মৃত ছাত্রের মা’কে চাকরি দিল রাজ্য সরকার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal