পাঁচ দিন বন্ধ থাকবে কাশীপুর মহাশ্মশান। শ্মশানে বৈদ্যুতিক চুল্লি সংস্কার করা হবে। তাই ৫ দিন বন্ধ থাকবে কাশীপুর মহাশ্মশান। ১৫ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই মহা শ্মশান। এই সময় শ্মশানে কোনও মৃতদেহ সৎকার করা যাবে না।
কলকাতা পুরসভার তরফে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েক্মাস সংস্কার করা হয়নি কাশীপুর মহাশ্মশানের। তাই সংস্কারের কাজ শুরু করতে চাইছে কলকাতা পুরসভা। এর আগে করোনা অতিমারির সময় কাশীপুর মহাশ্মশানে সংস্কার করা হয়েছিল। সেই সময় কয়েক দিন বন্ধ ছিল এই মহা শ্মশান। ফের চুল্লি সংস্কার করার সময় এসেছে। তাই চুল্লি সংস্কার করতে চাইছে কলকাতা পুরসভা। আর সেইকারণে মৃতদেহ ১৫ জুন থেকে ২০ জুন সৎকার বন্ধ রাখা হবে। অন্য শ্মশানগুলিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷




