Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

ভারত-বাংলাদেশ সুসম্পর্ক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে এক মেট্রিক টন আম্রপালি পাঠালেন শেখ হাসিনা

ভারত-বাংলাদেশ সুসম্পর্ক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে এক মেট্রিক টন আম্রপালি পাঠালেন শেখ হাসিনা

ফের বাংলাদেশের সঙ্গে ভারতের সৌজন্যতার ছবি সামনে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য এক মেট্রিক টন আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পৌঁছে গিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে।

বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীকে এই উপহার পাঠিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের আম-ইলিশ সম্পর্ক আরও মসৃণ হবে।

এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মুখ্যমন্ত্রীদের বাংলাদেশের আম উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। শনিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী দিল্লিতে এসেছেন। রবিবার ভারত ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রপের বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন: Yes Bank Latest News: রাণা কাপুরের দিল্লির ৩ বাংলোর মূল্য হাজার কোটি! বিক্রি করে বিদেশে পালানোর ছক ছিল?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation