Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

প্রাণভয়ের আশঙ্কার কথা জানিয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নুপূর শর্মা

প্রাণভয়ের আশঙ্কার কথা জানিয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নুপূর শর্মা

নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নূপুর শর্মা। সোমবার নারকেলডাঙা থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ৷ কিন্তু মেল করে নূপুর শর্মা জানিয়ে দেন, তিনি এদিন হাজিরা দিতে পারবেন না। চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি৷ বিক্ষোভের জেরে তাঁর প্রাণ সংশয়ের সম্ভানা রয়েছে বলে আশঙ্কা নূপুরের। পুলিশ তাঁর মেলের বয়ান খতিয়ে দেখছে৷

কলকাতার পাশাপাশি নূপুরের বিরুদ্ধে কাঁথি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে৷ হিংসায় উস্কানি,ধর্মীয় ভাবাবেগে আঘাত ও শত্রুতা তৈরি করার অভিযোগে বাংলার বাইরেও একাধিক থানায়  নুপূর শর্মাকে সমন পাঠায় পুলিশ। ১১ জুন মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠিয়েছিল৷ কিন্তু তাতে সাড়া দেননি তিনি। এরপর মুম্বই পুলিশের একটি টিম দিল্লি যায়৷ কিন্তু সেখানে তাঁর দেখা পাওয়া যায়নি।

উল্লেখ্য, নুপূর শর্মা ইস্যুতে সোমবার উত্তাল হয় রাজ্য বিধানসভা। বাংলা সবসময়ে শান্তির পক্ষে, শান্তি বজায় রেখেছে। এই মর্মে সোমবার রাজ্য বিধানসভায় নুপূর শর্মার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, কছু নেতাদের বক্তব্যকে একেবারেই সমর্থন করি না। বাংলার কিছু জায়গায় গণ্ডোগোল হয়েছে। এটা একেবারেই উচিত হয়নি। তবে যারা ঝামেলা করেছে, তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যের কাজ খতিয়ে দেখতে ১৫ দিন অন্তর পিজিতে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নিজেই জানালেন একথা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal