Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার, প্রায় ১ ঘন্টা পরিষেবা বন্ধ থাকার পর চালু ট্রেন চলাচল

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার, প্রায় ১ ঘন্টা পরিষেবা বন্ধ থাকার পর চালু ট্রেন চলাচল

ফের মেট্রো রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। সোমবার সপ্তাহের শুরুর দিনে বেলা একটু গড়াতেই গিরিশ পার্কে ট্রেনের সামনে এক মহিলা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনার ৫০ মিনিট পর চালু হয় মেট্রোর ট্রেন চলাচল।

আরও পড়ুন: ৬ মাসের মধ্যে ভুল শুধরে নিলাম; তৃণমূলে ফিরে মন্তব্য পদ্ম বিধায়ক কৃষ্ণ কল্যাণীর 

নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ ওই মহিলা ঝাঁপ দেন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ট্রেনটি হঠাৎই গিরিশ পার্ক স্টেশনে ঢোকার আগে ইমারজেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। কিন্তু বাঁচানো যায়নি ওই মহিলাকে। বন্ধ হয়ে যায় নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। গিরিশ পার্ক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal