Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

‘ঘনঘন শ্বশুরবাড়ি যেওনা’! ভুবন বাদ্যকর অতীত! এবার কবিতা দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন সবজি বিক্রেতা দাদু, তার প্রতিভায় মুগ্ধ সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও

‘ঘনঘন শ্বশুরবাড়ি যেওনা’! ভুবন বাদ্যকর অতীত! এবার কবিতা দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন সবজি বিক্রেতা দাদু, তার প্রতিভায় মুগ্ধ সোশ্যাল মিডিয়া, ভাইরাল ভিডিও

বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেট দুনিয়ার ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্য। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বরং ক্রমাগত তাকে সাফল্যের দিকে এগিয়ে যেতে দেখতে পেয়েছেন নেটিজেনরা। এই মুহূর্তে মুম্বাই গিয়ে নতুন গান লেখার পাশাপাশি বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গে জুটি বাঁধতে দেখা দিয়েছে তাকে।

পাশাপাশি তার লক্ষাধিক টাকায় বিলাসবহুল বাড়ি রেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এবার তার মধ্যেই উঠে এলেন একজন নতুন সবজি বিক্রেতা। যার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেট দুনিয়া। যদিও ভিডিও থেকে ওই ব্যক্তির নাম, ঠিকানা কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত তবে ভিডিও থেকে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার কোন গ্রামাঞ্চলে তোলা হয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা গিয়েছে সবজি বিক্রেতা ওই বৃদ্ধ অবশ্য গান নন, বরং কবিতার মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেছেন তার দর্শকদের। বলাই বাহুল্য নেট দুনিয়ায় তার ভিডিও ভাইরাল হতেই সফল হয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত ভুবন বাদ্যকরের মতো সাফল্য তিনি পাননি। কারণ তার নাম ঠিকানা সমস্তটাই অজানা রয়ে গিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের কাছে। তবে অনেকেই মনে করছেন এভাবেই হয়তো উঠে আসছেন আরো একজন নতুন ভুবন বাদ্যকর।

আরও পড়ুন: সাজো সাজো রব!! বিয়ের পিঁড়িতে বসতে পারেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment