Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল বাস, মৃত্যু কমপক্ষে ১৩ জনের

সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল বাস, মৃত্যু কমপক্ষে ১৩ জনের

ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন যাত্রী। দুর্ঘটনাস্থল মধ্যপ্রদেশ। ওই রাজ্যে সেতুর রেলিং ভেঙে নর্মদায় বাস পড়ে যায়। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেইকারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়ে। পরে উদ্ধারকাজে নামে রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: আলিঙ্গন-চুমুর দৃশ্যে নিষেধাজ্ঞা, সিনেমা ও টেলি সিরিয়ালের শ্যুটিং শুরুর গাইডলাইন জারি গিল্ডের

বাসটি ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ইন্দোর থেকে পুনেগামী বাসটি ধর জেলার খালঘাট সঞ্জয় সেতু থেকে পড়ে যায়। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation