অল্পের জন্য রক্ষা পেল কলকাতা গামী বিমান। অসমের যোরহাট বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায় চাকা। বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। সূত্রের খবর, কোনও যাত্রীর কিছু হয়নি। প্রত্যেক যাত্রীই সুরক্ষিত আছেন। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ঘটনার জেরে বৃহস্পতিবার রাত ৮.১৫-র কলকাতাগামী বিমানটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের প্রথম ‘নো ফ্লাই’ যাত্রী মুম্বইয়ের বিরজু কিশোর সাল্লা
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইন্ডিগোর একটি কলকাতাগামী বিমান রানওয়েতে আনার সময় বিমানের চাকা পিছলে গিয়ে পাশে কাদার মধ্যে আটকে যায়। বাতিল করা হয় কলকাতাগামী ৬ এফ-৭৫৭ বিমানটি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও সমস্যার জেরে এই দুর্ঘটনা হয়েছে।