Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

দেশের বাইরে ভিন দেশেও পালিত হল ‘স্বাধীনতার ৭৫’

দেশের বাইরে ভিন দেশেও পালিত হল ‘স্বাধীনতার ৭৫’

দেশের বাইরেও পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা পালন করলেন স্বাধীনতার ৭৫ বছর। নেদারল্যান্ডস থেকে আবু ধাবি এমনকি সুদূর আমেরিকাতেও পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস।

নেদারল্যান্ডে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতরা পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করলেন স্বাধীনতার ৭৫ বছর। অন্য দিকে স্বাধীনতার ৭৫ বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করার কথা ঘোষণা করেছিল। এবার সুদূর আমেরিকাতেও পালন করা হল ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে নানান অনুষ্ঠান। সদ্য আমেরিকার হাউস্টনেও আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমেরিকার পাশাপশি বিভিন্ন দেশে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নানান অনুষ্ঠান হয়।

‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তানজানিয়ায়। আবুধাবিতেও পালন করা হয় আজাদি কা অমৃত মহোৎসব।

আরও পড়ুন: মোদীর চপারে তল্লাশি চালিয়ে কমিশনের ‘কোপে’ আইএএস অফিসার, সাসপেন্ড করা হল জেনারেল অবজার্ভারকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation