Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

‘মিঠাই’ সৌমিতৃষা না, বরং এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন ফুলঝুড়ি মানালি দে! সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ মিঠাই ভক্তদের

‘মিঠাই’ সৌমিতৃষা না, বরং এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন ফুলঝুড়ি মানালি দে! সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ মিঠাই ভক্তদের

এই মুহূর্তে টলিউডের প্রথম সারির অভিনেত্রী বললেই ছোট পর্দা থেকে উঠে আসে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর নাম। কারণ মিঠাই ধারাবাহিকের মাধ্যমে অতি অল্প দিনেই বাংলা সেরা ধারাবাহিকের নায়িকা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। যে কারণে এই মুহূর্তে তার অনুগামী সংখ্যা নেহাত কম নয়।

অপরদিকে স্টার জলসার ধুলোকনা ধারাবাহিকের মাধ্যমে আবারো একটি জনপ্রিয় ধারাবাহিক অনুগামীদের উপহার দিতে সক্ষম হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মানালি দে। পাশাপাশি টিআরপি তালিকার দিক থেকে দেখতে গেলে দুটি ধারাবাহিক একে অপরকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করেছে। তবে এবার মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সৌমিতৃষাকে হারিয়ে দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিতে দেখা গেল অভিনেত্রী মানালি দেকে। প্রসঙ্গত সম্প্রতি কলাকৃতি পুরস্কার লাভ করেছেন ছোট পর্দার ফুলঝুরি।

কিন্তু এ খবর প্রকাশ্যে আসার পর মোটেই খুশি হননি মিঠাই ধারাবাহিকের দর্শকদের একটি বড় অংশ। কারণ হিসেবে তারা জানিয়েছেন তারা মনে করছেন মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রী পুরস্কার পাওয়া উচিত ছিল অভিনেত্রী সৌমিতৃষার। ফলস্বরূপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া রীতিমত দুই ভাগে ভাগ হয়ে যেতে দেখতে পাচ্ছেন নেট দুনিয়ার বাসিন্দারা। কারণ মিঠাই ধারাবাহিকের অনেক অনুগামীই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মানালি দেকে, তার এই পুরস্কার লাভের জন্য।

আরও পড়ুন: নুসরতকে নিয়ে মিম শেয়ার শ্রীলেখার, সাংসদ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব তথাগত মুখোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment