Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

চলে গেলেন সত্যজিতের ‘সোমনাথ’; প্রয়াত অভিনেতা প্রদীপ মুখার্জি 

চলে গেলেন সত্যজিতের ‘সোমনাথ’; প্রয়াত অভিনেতা প্রদীপ মুখার্জি 

প্রায়ত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখার্জি। পরিবার সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরেই রক্তে বিষক্রিয়া বা সেপ্টিসেমিয়ার শিকার বর্ষীয়ান অভিনেতা। গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে মৃত্যু হয় অভিনেতার। 

আরও পড়ুন: মমতা: শপথ নেওয়ার ২৪ ঘন্টাও হয়নি প্রতিনিধি দল! বিজেপিকে বলছি মানুষের রায় মেনে নিন

সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য-এ’ মুখ্য চরিত্রে ছিলেন প্রদীপ মুখার্জি। ‘সোমনাথ’ আজও বাঙালি সিনে প্রেমীদের মনে জায়গা করে রয়েছে। ‘জন-অরণ্য’ ছাড়াও ‘হীরের আংটি’, ‘সতী’ সহ অজস্র বাংলা ছবিতে অভিনয় করেছেন। একাধিক বাংলা সিরিয়ালে তিনি দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন। পরিবার জানিয়েছে, দমদমের কাছে কোনও শ্মশানে অভিনেতার শেষকৃত্য করা হবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal