Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, অপরাধে এগিয়ে দিল্লি; রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার 

দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, অপরাধে এগিয়ে দিল্লি; রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার 

দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে দেশের প্রাক্তন রাজধানী যখন দরাজ সার্টিফিকেট পাচ্ছে, সেখানে বর্তমান কার্যত ডাহা ফেল। অপরাধের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। পরিসংখ্যান দিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এমনকী নারী নিরাপত্তার নিরিখেও দিল্লি,বেঙ্গালুরু, মুম্বাইয়ের নিরিখে অনেকটাই এগিয়ে কলকাতা। 

কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম ব্যুরো বা NCRB তাদের রিপোর্টে কী বলছে? ‘ক্রাইম ইন ২০২০’ নামের ওই রিপোর্টে বলা হয়েছে, প্রত্যেক লক্ষ জনসংখ্যার ভিত্তিতে ওই রিপোর্টে বলা হয়েছে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ১২৯.৫। যেখানে চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭.১, দিল্লিতে তার হার ১৬০৮.৬। এমনকি মোট মামলার সংখ্যাও কলকাতায় ক্রমাগত কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে যেখানে মামলার সংখ্যা ছিল ২৬ হাজার ১৬১টি, সেখানে ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে, ১৩,০৬৭ টিতে। 

NCRB রিপোর্টে স্বাভাবিক কারণেই খুশি রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফে ট্যুইটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নজরদারি এবং কলকাতা পুলিশের নিরলস প্রচেষ্টার কারণেই দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে কলকাতা। সেই সঙ্গে বিজেপিকে ঘাসফুল শিবিরের খোঁচা, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী অনেক কিছুই শিখতে পারেন।  

আরও পড়ুন: নতুন তৃণমূলের মুখ করা? হোসিরুদ্দিন-অভিজিৎ-মঞ্জুদের মঞ্চে তুলে বোঝালেন অভিষেক 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal