Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

হাওড়া স্টেশনে পা দেওয়া মাত্রই গ্রেফতার, পুলিশের জালে বাগুইঅটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত 

হাওড়া স্টেশনে পা দেওয়া মাত্রই গ্রেফতার, পুলিশের জালে বাগুইঅটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত 

বাগুইঅটি জোড়া খুনকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের বিশেষ বাহিনী। 

এদিন সকাল সাড়ে আটটার কিছু পড়ে হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। স্টেশন চত্বরে পা দেওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তর। ইতিমধ্যেই তাঁকে বিধাননগর কমিশনারেটে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। 

পুলিশের সূত্রে আরও খবর, শেষের দিকে সত্যেন্দ্র তাঁর সমস্ত ফোনই বন্ধ করে দেয়। তবে ভিন রাজ্যে পালানোর জন্য তাঁর টাকার দরকার পড়ে। সেই সময় এক আত্মীয়কে ফোন করে অভিযুক্ত। ওই আত্মীয়র ফোনে আড়ি পেতেই সত্যেন্দ্রর নাগাল পায় তদন্তকারীরা। অবশেষে এদিন সকালেই হাওড়া স্টেশন থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের বিশেষ বাহিনী। 

আরও পড়ুন: ব্রিগেডে যাচ্ছেন না বুদ্ধদেব ভট্টাচার্য, ‘যেতে না পারার যন্ত্রনা বোঝানো যাবে না’, দিলেন বার্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal