Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি! কী জানাচ্ছে হওয়া অফিস? 

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি! কী জানাচ্ছে হওয়া অফিস? 

গুমোট গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। যার জেরে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে বৃষ্টির জেরে পুজোর বাজার মাটি হওয়ার আশঙ্কা রয়েছে। 

হওয়া অফিস জানিয়েছে, ক্রমশই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে। তবে বৃষ্টি বাড়তে পারে রবিবার। রবি ও সোমবার দুই মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা ও সংলগ্ন জেলায়। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

ইতিমধ্যেই উপকূলের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন শুক্রবার রাতের মধ্যেই তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। 

আরও পড়ুন: উৎসবের মরশুমে কলকাতা সহ গোটা রাজ্যে প্রায় ২৫০ টাকা কেজি মুরগির মাংসের দাম, আশঙ্কা প্রকাশ ব্যবসায়ীদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal