Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

ডেঙ্গি যুদ্ধে পুজোয় পুরসভার কর্মীদের ছুটি বাতিল

ডেঙ্গি যুদ্ধে পুজোয় পুরসভার কর্মীদের ছুটি বাতিল

রাজ্যজুড়ে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারও কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। ডেঙ্গি মোকাবিলায় কাজ করছে পুরসভার কর্মীরা। এই পরিস্থিতিতে ডেঙ্গি রুখতে পুজোর সময় সব পুরকর্মীদের ছুটি বাতিল করল পুর দফতর। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যে সব পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছেন রাজ্য পুর দফতরের প্রধান সচিব।

পুর দফতরের প্রধান সচিবের বক্তব্য, যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি অভিযান চালাবে। পুরসভাকে স্বাস্থ্য দফতরের সঙ্গে সংযোগ রেখে কাজ করার কথা বলা হয়েছে। বেসরকারি সংস্থাগুলি ডেঙ্গি পরীক্ষার সঠিক তথ্য পাঠাচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে। সেই কারণে পুরসভাগুলিকেই বলা হচ্ছে এলাকার বিভিন্ন ল্যাব ও বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করতে।

উল্লেখ্য, ডেঙ্গি মোকাবিলায় ৫টি পরিদর্শক দল গঠন করেছে স্বাস্থ্য ভবন। ৪ টি দল দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গের জন্য ১টি দল গঠন করা হয়েছে। দলে আছেন এক চিকিৎসক, একজন শিশুরোগ বিশেষজ্ঞ অথবা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আর থাকবেন একজন নার্স। এই পাঁচ নজরদারি দল শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালে ঘুরবেন, যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। একটি দল কলকাতায় নজর রাখবে। আরেকটি দল নজর রাখবে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে। তিন নম্বর দলটি নজর রাখবে হাওড়া, হুগলি জেলার বিভিন্ন হাসপাতালে। চতুর্থ দল নজর রাখবে মুর্শিদাবাদ ও নদিয়া র বিভিন্ন হাসপাতালে। আর পঞ্চম দলটি নজর রাখবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: মুখিয়া হওয়ার স্বপ্ন পূরণে বিয়ে করলেন বালিয়ার হাতি সিংহ!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal