ফের নিম্নচাপ। দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহজুড়ে দক্ষিণের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: প্রাণভয়ের আশঙ্কার কথা জানিয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নুপূর শর্মা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস।
এই অবস্থায় পুজোর সময় বৃষ্টির আশঙ্কা করছেন অনেকে। আর কয়েকদিন পরেই পুজো। এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি পুজো ঘিরে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।




