Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

এইজন্যই শুভশ্রী সুপারস্টার! প্রকাশ্যে এলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ইন্দুবালা ভাতের হোটেল এর পোস্টার, প্রশংসায় পঞ্চমুখ স্বামী রাজ চক্রবর্তী, ভাইরাল ছবি

এইজন্যই শুভশ্রী সুপারস্টার! প্রকাশ্যে এলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ইন্দুবালা ভাতের হোটেল এর পোস্টার, প্রশংসায় পঞ্চমুখ স্বামী রাজ চক্রবর্তী, ভাইরাল ছবি

বর্তমানে ভাইরাল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কয়েকদিন আগেই অভিনেত্রীর আগামী ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর নতুন লুক সামনে এসেছে। ঝকঝকে সুন্দর গ্ল্যামারেস লুক ছেড়ে একেবারে সাদা পাকা চুল, কোঁচকানো চামড়া বয়স ৭৫ এর বুড়ি হয়ে উঠেছেন শুভশ্রী। আর অভিনেত্রীর এই লুক দেখে প্রত্যেকেই অবাক। একঝলক দেখলে চেনাই যাচ্ছে না তাকে।

একের পর এক কাজ করেই চলেছেন শুভশ্রী। একেক রকম চরিত্রে ধরা দিচ্ছিলেন ক্যামেরার সামনে। মঙ্গলবার দিনই মুক্তি পেয়েছে ইন্দুবালা ভাতের হোটেলের পোস্টার। এই ওয়েব সিরিজের হাত ধরেই OTT দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। গল্পে ইন্দুবালা দেবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। বয়স ৭৫ এর এক ভদ্রমহিলা এই লুকে শুভশ্রীকে দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন। প্রশংসার ঝড় ইতিমধ্যেই উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

শুভশ্রীর এই নতুন লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ স্বামী রাজ চক্রবর্তীও। রাজ নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেছেন “নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ Hats off গোটা team-কে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম”৷

আরও পড়ুন: ‘কি বিচ্ছিরি চিন্তাধারা, পরিবারের সাথে বসে দেখা যাবেনা’! জিৎ এর ‘ইস্মার্ট জোড়িতে’ প্রতিযোগীদের ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিষ্টি খেতে দেখে তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment