Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

ঘূর্ণাবর্তের জের, সপ্তমী থেকেই পুজোর বাংলায় বৃষ্টি ! তৃতীয়াতেও ভিজতে পারে দক্ষিণবঙ্গ 

ঘূর্ণাবর্তের জের, সপ্তমী থেকেই পুজোর বাংলায় বৃষ্টি ! তৃতীয়াতেও ভিজতে পারে দক্ষিণবঙ্গ 

পূর্ব মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আর যার জেরে পুজোর আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি। বুধবার আলিপুর আবহাওয়া দফতর এমনই মন খারাপের খবর দিয়েছে। জানা গিয়েছে, পঞ্চম-ষষ্ঠী রেহাই পাওয়া গেলেও সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, তৃতীয়া অর্থাৎ বুধবারও দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেরও সব জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

 

বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। যদিও ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। 

আরও পড়ুন: ‘CMO’ তে প্রতিবছর কাজের সুযোগ পাবেন পড়ুয়ারা, বড় ঘোষণা মমতা ব্যানার্জির

 

তবে সপ্তমী থেকে বৃষ্টির খবরে প্রমাদ গুণছে রাজ্যবাসী। মাঝে দু’বছর করোনার কারণে অনেকেই পুজোতে সেভাবে আনন্দ করতে পারেননি। এবছর সেই কারণে পুজো নিয়ে একটা বাড়তি উৎসাহ ছিলই। কিন্তু এর মধ্যেই বৃষ্টির খবর যেন কিছুটা সেই উৎসাহ মাটি করছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal