Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

“পিহু আবার ফুল ফর্মে” – ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে প্রাক্তন প্রেমিক রোহন এবং সৃজলা! পর্দায় আবার সৃজলাকে একসাথে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা

“পিহু আবার ফুল ফর্মে” – ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে  প্রাক্তন প্রেমিক রোহন এবং সৃজলা! পর্দায় আবার সৃজলাকে একসাথে  দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা

স্টার জলসা জি বাংলা এই দুটি বিনোদনমূলক চ্যানেল বাংলার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে। চ্যানেল দুটির একের পর এক ধারাবাহিকে মেতে রয়েছেন দর্শক। তবে শুধু ধারাবাহিক নয় চ্যানেলগুলিতে বিনোদন হিসেবে সম্প্রচারিত হয় কিছু নন ফিকশন শো। তার মধ্যে উল্লেখযোগ্য হল স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র এবং জি বাংলার সারেগামাপা। এই দুই নন ফিকশন শো এর মধ্যে বেশ টক্কর চলে টিআরপি লড়াইয়ে। যদিও এখনো পর্যন্ত স্টার জলসা ডান্স ডান্স জুনিয়র কে দেখা যায়নি সারেগামাপা এর থেকে এগিয়ে যেতে। যদিও এতে লড়াই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। জি বাংলার সারেগামাপা তে শনিবার নিয়ে আসা হচ্ছে বিনোদ রাঠোর কে। আবার অন্যদিকে বেশ খানিকটা পাল্লা দিয়ে স্টার জলসা ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে আনছে জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহকে।

প্রসঙ্গত মহালয়াতে পিহু ভক্তরা অভিনেত্রীকে দেখতে না পেয়ে বেশ বিতর্ক করেছিলেন স্টার জলসা কে নিয়ে সোশ্যাল মিডিয়ায়। তাই এবারে হঠাৎ করে একটি রিয়েলিটি শো এর মঞ্চে সৃজলাকে নিয়ে এসেছে দেখে পিহু ভক্তরা বলছেন মহালয়ার বিতর্কের পরেই হয়তো তড়িঘড়ি করে অভিনেত্রীকে নিয়ে আসা হলো। এই নিয়ে আবার নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেসব নিয়ে পড়ে আলোচনা করা যাবে। আপাতত নতুন এপিসোডের প্রোমো নিয়ে আলোচনা করা যাক।

স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড এ অভিনেত্রীর নাচ আমরা সকলেই দেখেছিলাম। শুধু দেখেছিলাম বলা ভুল হবে, বলা ভালো তা না আছে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক। সেখান থেকে আমরা সকলেই বুঝে গেছি অভিনেত্রী নৃত্যশিল্পী ঠিক কতটা পারদর্শী। অনেকেরই মনে হয়েছিল যে সৃজলা অভিনয় ঠিক কতটা ভালো করেন সেটা বোঝার থেকেও অভিনেত্রীর নাচটা কতটা ভালো করেন সেটা বুঝে গিয়েছেন দর্শক। টিপ টিপ বরসা পানি গানে অভিনেতা শনের সাথে তার নাচ দেখে একেবারে অবাক হয়েছিলেন। তাঁর বেলি ডান্স দেখে মনে হয়েছিল তিনি ট্রেইন্ড ডান্সার। এবার আবারও একবার ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে আমরা দেখতে পাবো অভিনেত্রী সৃজলার বেলি ডান্স।

আরও পড়ুন: বিচ্ছেদের বেদনা ভুলে, শ্রাবন্তীর নতুন পদক্ষেপে শুভেচ্ছা জানাল তৃতীয় স্বামী রোশন সিং

ডান্স ডান্স জুনিয়র এর ব্যারাকপুরের অনুব্রত বেলি ডান্সের জন্য বিখ্যাত হয়েছে এই শো টির। এবার শো এর সব থেকে ফেমাস বেলি ডান্সারের সঙ্গে বেলি ডান্স করবেন অভিনেত্রী সৃজলা। পিহু ভক্তরা ব্যাপারটা নিয়ে বেশ ভালো রকম মাতামাতি করছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের কাছে পুরো বিষয়টি বেশ উত্তেজনার। সোশ্যাল মিডিয়ার একাংশ মনে করছে যে বিষয়টি এতই আকর্ষণীয় হতে চলেছে যে এই সপ্তাহে হয়তো ডান্স ডান্স জুনিয়র হারাতে পারবে সারেগামাপা কে।

এতসবের মধ্যে কিছু দর্শক আবার খুঁজে নিয়েছেন সমালোচনার অন্য বিষয়। তাঁরা বলেছেন ডান্স ডান্স জুনিয়র এর মন চেয়ে সঞ্চালনার দায়িত্ব রয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। আমরা সকলেই জানি ঘটনাচক্রে রোহন এবং আমাদের সকলের প্রিয় প্রিভু ওরফে সৃজলা একসময় ভালবাসার সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে বেশ কিছু মাস আগেই তাঁরা ঘোষণা করেছেন তাঁদের ভালবাসার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। তাই এখান থেকেই সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ মনে করছেন দুজনে একসাথে মুখোমুখি হলে হয়তো এবার বিষয়টি ঠিক হয়ে যাবে। তবে এটা বলে রাখা ভালো অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই একে অপরের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment