Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

মেয়ের নাকি বয়ফ্রেন্ডের অভাব নেই! হাটের মাঝে হাড়ি ভেঙে দিলেন পর্দার সুপার কুল দাদু, মিঠাইয়ের ছোট পিসির সিক্রেট সবার সামনে, ভাইরাল ছবি

মেয়ের নাকি বয়ফ্রেন্ডের অভাব নেই! হাটের মাঝে হাড়ি ভেঙে দিলেন পর্দার সুপার কুল দাদু, মিঠাইয়ের ছোট পিসির সিক্রেট সবার সামনে, ভাইরাল ছবি

বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। সিরিয়াল প্রেমি মানুষের মধ্যে বেশ বড়সড়ো একটা ফ্যান বেস রয়েছে এই ধারাবাহিকের। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে দেখতে দেখতে কেটে গিয়েছে ২ টি বছর। আজকের সাপ্তাহিক টিআরপি যাই হোক না কেন দর্শক মহলে জনপ্রিয়তা ঠিক কতটা সেটা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন নেই। আসলে ধারাবাহিকে যেভাবে একান্নবর্তী পরিবারের মানুষ ভালোবাসায় আনন্দে একসাথে থেকেছে সেটা বাংলার ঐতিহ্যকে বহন করে। অর্থাৎ এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বাংলার দর্শক খুঁজে পান তাদের ঐতিহ্যবাহী একান্নবর্তী পরিবারকে। আর তাইতো দর্শক মনোহরায় বসবাসকারী মোদক পরিবার এবং মিঠাই রানীকে প্রাণ দিয়ে ভালোবাসেন।

ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই আর উচ্ছে বাবু। এই দুই চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী। মিঠাইয়ের চরিত্র দেখতে পাওয়া যাচ্ছে টেলি অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু এবং আদৃত রায়। এই দুই চরিত্র দর্শকের কাছে রীতিমত জীবন্ত করে তুলেছেন অভিনেতা অভিনেত্রী। দিন দিন এদের জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না। আবার এও ঠিক যে শুধু আদৃত এবং সৌমি নয় জনপ্রিয়তায় উপরের দিকে উঠছেন এ ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা। নিজেদের অভিনয় দক্ষতা তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিচ্ছে। বিশেষত এই ধারাবাহিকে শুধু নয় রিয়েল লাইফে এদের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো। আবার যারা নতুন কলাকুশলীরা প্রবেশ করেছেন ধারাবাহিকে তারাও খুব সহজেই আপন করে নিয়েছেন মিঠাইয়ের পুরো টিমকে।

এরকম কয়েকজন হলেন পিংকি জি অর্থাৎ অভিনেত্রী অনন্যা এবং মিঠাই রানীর শাশুড়ি মা অর্থাৎ অনুরাধা অভিনেত্রী বিদীপ্তা। খুবই অল্প কয়েক দিনের মধ্যে মোদক পরিবারের কাছের সদস্য হয়ে উঠেছেন এই দুজন। সম্প্রতি “টলি-ফ্যাক্টস” নামে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দাদু, ঠাম্মি এবং ছোট পিসি। সাক্ষাৎকারে সরাসরি খুকি আর তার বাবা-মা আনলেন অনেক কিছু। খুকির বাবা মা জানিয়েছেন দুজনেই তারা পুজো পাঠিয়েছেন কলকাতার বাইরে।

আরও পড়ুন: ‘আমি এখনো দেখিনি, কিন্তু আমার মনে হয় সব ভারতীয়ের দেখা উচিত সিনেমাটা’! ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুললেন আমির খান, ট্রোলারদের কাছে মাথা নোয়ালেন অভিনেতা

দাদায় গিয়েছিলেন পুরীতে। আর ঠাম্মি গিয়েছিলেন মালদ্বীপস। এ কথা শুনেই হাসতে হাসতে পিসি অর্থাৎ অভিনেত্রী অর্পিতা মুখার্জী গড়াগড়ি খেয়েছেন। সাথেই অভিনেত্রী বলে ওঠেন খুকিকে ছাড়াই বাবা-মা পুজো কাটিয়েছেন কলকাতার বাইরে। তখনই পাশ থেকেই খুকির অনস্ক্রিন বাবা বলে ওঠেন “খুকীর প্রচুর বয়ফ্রেন্ড আছে”। এসব কথোপকথন শুনে হেসে লুটোপুটি খেয়েছেন সাংবাদিক থেকে দর্শক মহল সকলেই।
Mithai মিঠাই Discussion - Ek Ajnabi Haseena Se Mulaqat Ho Gaye - Page 146 | Bengali Shows

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment