Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

কালীপুজোর দিনই গভীর নিম্নচাপে পরিণত হবে সিত্রাং; কতটা দুর্যোগ দক্ষিণবঙ্গে? 

কালীপুজোর দিনই গভীর নিম্নচাপে পরিণত হবে সিত্রাং; কতটা দুর্যোগ দক্ষিণবঙ্গে? 

রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে। মনে করা হচ্ছিল কালীপুজোটা রাজ্যবাসী নির্বিঘ্নেই কাটাতে পারবে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোরও। শনিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবারই নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাং। রবিবার তা আরও শক্তি বাড়াবে। আশঙ্কার খবর, কালীপুজোর দিনই গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার নাগাদ বাংলদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এসে পৌঁছবে ঘূর্ণিঝড় সিত্রাং। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে কালীপুজোর দিনও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্বমেদিনীপুরে ৯০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে প্রবল বৃষ্টি। পাশাপাশি অন্যান্য  জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে। কালীপুজোর কটা দিন কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। অর্থাৎ কালীপুজোতেও ভিজতে চলছে বাংলা। 

আরও পড়ুন: বিশ্বজোড়া স্বীকৃতির মধ্যেই তীব্র আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়; প্রাক্তনীদের সাহায্য চাইলেন উপচার্য 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal