কালীপুজোয় নিজের বাড়িতে ভোগ রান্না করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতি বছরের মতো এই বছরও তাঁকে রান্না করতে দেখা গেল। ভোগের খিচুড়ি রান্না করলেন তিনি। সেই ছবি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে পোস্ট করা হল। ছবিতে দেখা যাচ্ছে আটপৌরে শাড়ি পরে ভোগ রান্না করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0t52uxwJjcUdgg4oh9W4SrBbREn1JYktMCJT6eH1z7AEF4c5xPJxxSimSAWpVPsval&id=100044623590452
রবিবার রাতে নিজের বাড়ির কালী প্রতিমার ছবি ফেসবুক পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সোমবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হল মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার ছবি। জানা গিয়েছে, সকাল থেকেই বাড়ির কালীপুজোর প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, ১৬ জুনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে কলকাতায়
গত দুই বছর কোভিডের কারণে কালীপুজোর আড়ম্বর কিছুটা কম হলেও এই বছর ভালোভাবেই ভালবেসো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো।
অন্যদিকে সোমবার সকালেই বাম চোখের জটিল অপারেশন করে আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কালীপুজো বাড়িতে কাটাতে পারলেও সন্ধ্যায় যজ্ঞে বসতে পারবেন না অভিষেক ব্যানার্জি।




