Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

সারাদিন ভাইফোঁটা নিয়ে মেতে থাকলেন রাজ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা, ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম

সারাদিন ভাইফোঁটা নিয়ে মেতে থাকলেন রাজ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা, ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম

সারাদিন ধরে ভাইফোঁটা নিয়ে মেতে থাকলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৃহস্পতিবার ভাইফোঁটা নিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। বাড়ির কাছেই চেতলা অগ্রণী ক্লাবে ভাইফোঁটা তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।

অন্যদিকে নিমতার একটি ক্লাবে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোঁটা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন প্রায় তিরিশ জনকে ফোঁটা দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের বিভিন্ন জায়গায় ভাইফোঁটার আয়োজন করা হয়। এদিন উত্তর দমদম পুরসভার কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৩০ জনকে ভাইফোঁটা দেন।

আরও পড়ুন: বুধবার থেকে রাজ্যে খুলছে ছোটদের স্কুল

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজকের দিনে সব ভাইদের দীর্ঘ জীবন কামনা করছি এমনকি যাঁরা আমার দলকে সমর্থন করেন না, তাঁদেরও দীর্ঘজীবন কামনা করছি। সকলের মঙ্গল করছি। সৌগত রায়কে ভাইফোঁটা প্রসঙ্গে তিনি বলেন, সৌগতদা অভিভাবক হিসেবে আছেন। তাঁর কথামতো কাজ করার চেষ্টা করি।

পাশাপশি সৌগত রায় বলেন, আমার নিজের দিদি বা বোন নেই। চন্দ্রিমার এই উদ্যোগ বেশ ভাল লাগছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal